আগরতলা, ৩ জানুয়ারি ২০২৬ঃ
ত্রিপুরায় নদী থেকে বিদ্যুৎ উৎপাদনের নতুন প্রকল্প শুরু হচ্ছে, যা রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থায় এক বিপ্লব আনবে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড হাইড্রোকাইনেটিক টার্বাইন প্রযুক্তি ব্যবহার করে ১৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্যের ১০টি স্থান চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে চাকমাঘাট, মহারাণী, ডুম্বুর, নতুন বাজার, কলসি, মনু, কুলাই, ফেনী, ধলাই নদী এবং অম্পি, লক্ষীপুর।
আজ বনমালীপুরে বিদ্যুৎ সাশ্রয়কারী সুপার ইসিবিসি ভবনের ভূমিপূজায় অংশগ্রহণ করে এই তথ্য জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, “প্রযুক্তি গ্রহণ না করলে মানুষ ও রাজ্য সব ক্ষেত্রে পিছিয়ে যাবে। আমাদের সরকার নতুন প্রযুক্তি গ্রহণের চেষ্টা করছে।” সুপার ইসিবিসি ভবনের নির্মাণে ১২.৩৩ কোটি টাকা ব্যয় হবে এবং দেশের অন্যান্য স্থানে আরও পাঁচটি ভবন নির্মাণাধীন। তবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র ত্রিপুরাতেই এই ভবন নির্মিত হচ্ছে, যার মূল লক্ষ্য বিদ্যুৎ দক্ষতার সঙ্গে ব্যবহার নিশ্চিত করা।
মন্ত্রী আরও জানান, রাজ্যে বর্তমানে পিক আওয়ারে প্রায় ৩৭৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। ২০৩১ সালের মধ্যে এই চাহিদা প্রায় ৬৫০ মেগাওয়াটে পৌঁছাবে। বর্তমানে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ২৩ ঘণ্টা ৫৪ মিনিট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে, যদিও মাঝে মাঝে ট্রিপিং দেখা যায়। বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা বর্তমানে ১০.৫৭ লাখ, যা ২০১৮ সালের আগে ৭.২১ লাখ ছিল।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…