আগরতলা, ১০ জানুয়ারি, ২০২৬ঃ
নতুন ত্রিপুরা রাজ্যের সব জাতি -জনজাতি গোষ্ঠীকে নিয়েই গড়ে তুলতে হবে সংস্কৃতি আমাদের অলংকার। সংস্কৃতিকে নিয়ে আমাদের বাঁচতে হবে। সংস্কৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। শনিবার উত্তর ত্রিপুরা জেলার দামছড়ার নরেন্দ্রনগরস্থিত পাইথো মাঠে অনুষ্ঠিত হালাম সম্প্রদায়ের অন্যতম প্রধান এবং ঐতিহ্যবাহী ‘চড়েই থাম্বার উৎসবে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইয়ং চড়াই অ্যাসোসিয়েশন এর উদ্যেগে আয়োজিত এই উৎসবে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্ট ইস্ট পলিসি নিয়ে কাজ করার ফলে উত্তর পূর্বাঞ্চল এগিয়ে গেছে। এই অঞ্চলে
শান্তির পরিবেশ ফিরে এসেছে। আমরা সবাই মানুষ। আমাদের এর চেয়ে বড় পরিচয় আর কিছু নেই। সবাইকে নিয়েই আমাদের একতা গড়ে তুলতে হবে। নতুন ত্রিপুরা রাজ্যের সব জাতি-জনজাতি গোষ্ঠীকে নিয়েই গড়ে তুলতে হবে। বর্তমান সরকার ত্রিপুরার সবগুলি জনজাতি গোষ্ঠীকে মর্যাদা দিচ্ছে। পদ্মশ্রী পুরস্কারের মধ্যদিয়ে তাদের মেধার স্বীকৃতি দেওয়া হচ্ছে। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে কেন্দ্র এবং রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। রাজ্য বাজেটের একটি বিরাট অংশ জনজাতিদের উন্নয়নের জন্য ব্যয় হচ্ছে। স্বচ্ছতার মাধ্যমে সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।