আগরতলা, ২৬ জানুয়ারি, ২০২৬ঃ
৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সোমবার গান্ধীঘাটস্থিত শহীদ বেদিতে মাল্যদান করে
স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ।
সেই সময় তাঁর সাথে ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য। এ উপলক্ষ্যে সর্বধর্ম সম্মেলন,
গীতা, কোরান, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয় এবং দেশাত্মবোধক সংগীত গাওয়া হয়।
পরে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আগরতলার লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা ওয়ার
মেমোরিয়্যাল পার্কে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই
সময় তাঁর সঙ্গে সেনাবাহিনীর পদস্থ আধিকারিক, জওয়ানগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, ১৫ আগস্ট স্বাধীনতা অর্জিত
হলেও ২৬শে জানুয়ারি ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রকৃত ভিত্তি স্থাপিত হয়। এই দিনেই
সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থার বাস্তব রূপায়ণ ঘটে। প্রজাতন্ত্রের
মূল লক্ষ্য সমাজের প্রতিটি মানুষের জন্য সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন,
প্রজাতন্ত্র দিবস জনগণের ক্ষমতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। সংবিধানের মাধ্যমে
জনগণই রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ শক্তির অধিকারী। বিগত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদির সুযোগ্য নেতৃত্বে ভারত আজ উন্নয়নের নতুন দিশায় দুরন্ত গতিতে অগ্রসর হচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…