আগরতলা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
কর্মচারিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে বামপন্থী ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামীকাল দেশজুড়ে সর্বভারতীয় ধর্মঘট পালিত হতে চলেছে। এই ধর্মঘটের প্রচারে ইতিমধ্যে রাত্রি জুড়ে প্রচার করছে একাধিক শ্রমিক ও কর্মচারী সংগঠন।
রাজ্যের একটি কর্মচারী সংগঠন ধর্মঘটকে সমর্থন জানিয়ে সরকারি কর্মচারিদের এতে অংশ নিতে আহ্বান জানিয়েছে। একইসঙ্গে কংগ্রেস, সিপিআইএমএল, ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়ন, সংযুক্ত কিষান মোর্চা এবং ইন্টাকও ধর্মঘটের সমর্থনে পথে নেমেছে। আগরতলায় ধর্মঘট সফল করতে সংযুক্ত কিষান মোর্চার মিছিলও অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ধর্মঘটের তীব্র বিরোধিতা করেছেন। বনধের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের ধর্মঘট দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে এবং সাধারণ মানুষ এই কর্মসূচিকে প্রত্যাখ্যান করবে।
সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল রাজ্যে সব অফিস-আদালত ও সরকার অধিগৃহীত সংস্থায় স্বাভাবিক কাজকর্ম চালু থাকবে। সমস্ত সরকারি কর্মচারীকে অন্যান্য দিনের মতোই দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া আগামীকাল দুপুর ১২টার মধ্যে বিভিন্ন অফিস ও সংস্থায় কর্মচারিদের উপস্থিতির হার জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সাধারণ প্রশাসন দপ্তর।
এদিকে, বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা এই ধর্মঘটের তীব্র বিরোধিতা করেছে ভারতীয় মজদুর সংঘ।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…