আগরতলা, ২৬ জুলাই, ২০২৬ঃ
প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে রবিবার ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চংপ্রেং এর প্রশংসা করলেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে এই বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্রকে পুনরুজ্জীবিত করতে লোকশিল্পী সূরজ কুমার দেববর্মার অবদানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈজ্ঞানিক উৎকর্ষ একে অপরের পরিপূরক। নিজের শিকড় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকেও বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করা সম্ভব।
ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তারজাতীয় বাদ্যযন্ত্র চংপ্রেং সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাঁশ দিয়ে তৈরি তিন তারের এই বাদ্যযন্ত্রের সুর অনেকটাই সরোদের মতো মধুর। একসময় এটি ত্রিপুরার লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে আধুনিক সঙ্গীতের প্রসারের ফলে ধীরে ধীরে নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় এই বাদ্যযন্ত্র হারিয়ে যেতে বসেছিল।

এই পরিস্থিতিতে লোকশিল্পী সূরজ কুমার দেববর্মা চংপ্রেংকে নতুন করে মানুষের কাছে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধারাবাহিক পরিবেশনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সূরজ কুমার দেববর্মা শুধু চংপ্রেংকেই পুনর্জীবিত করেননি, ত্রিপুরার অন্যান্য দেশীয় বাদ্যযন্ত্র সংরক্ষণ ও প্রচারেও নিরলসভাবে কাজ করে চলেছেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…