আগরতলা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী ১৪ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মেগা লোক আদালত। আদালতে মামলার চাপ কমানো এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বছরে চারটি জাতীয় লোক আদালতের পাশাপাশি এই বিশেষ মেগা লোক আদালতের আয়োজন করা হচ্ছে।
রাজ্যের সব জেলা ও মহকুমা আদালতে লোক আদালতকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের মেগা লোক আদালতে মোট ২৮টি বেঞ্চে ২৩ হাজার ৬৯৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মোটরযান (এমভি) অ্যাক্ট সংক্রান্ত ১৮ হাজার ৩৬৮টি মামলা, টিপি অ্যাক্টের ৪ হাজার ৫০৩টি মামলা, টিজি অ্যাক্টের ২০৭টি মামলা এবং এক্সাইজ অ্যাক্টের ৬২০টি মামলা রয়েছে।
রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী জানিয়েছেন, মেগা লোক আদালত উপলক্ষে সংশ্লিষ্ট মামলার উভয় পক্ষকেই ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। এছাড়া ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব জেলা আইনসেবা কর্তৃপক্ষের কার্যালয়ে প্রাক্-লোক আদালত বসছে। এই সময়ের মধ্যে পক্ষগুলির ইচ্ছা থাকলে তারা আগেই উপস্থিত হয়ে নিজেদের মামলা নিষ্পত্তি করতে পারবেন।
তিনি আরও জানান, লোক আদালতে দ্রুত এবং বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুযোগ রয়েছে। তাই সংশ্লিষ্ট সকলকে এই সুবিধা গ্রহণের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…