আগরতলা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ১৪ আসন বিশিষ্ট এই কাউন্সিলে বিজেপি সর্বাধিক ৭টি আসনে জয় পেয়েছে। সিপিএম ৪টি, কংগ্রেস ২টি এবং এক নির্দল প্রার্থী ১টি আসনে বিজয়ী হয়েছেন।
রিটার্নিং অফিসার স্বপন চন্দ্র দাস জানান, ১৪ ফেব্রুয়ারি রাজ্যের আট জেলায় আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগরতলায় হাইকোর্ট চত্বরে ভোট হয়। আগরতলায় ১,১০৩ জন, সোনামুড়ায় ৪০ জন, ধর্মনগরে ১৫১ জন, উদয়পুরে ৭২ জন এবং কমলপুরে ৬৪ জন আইনজীবী ভোটার অংশ নেন।
প্রথম পছন্দের ভোটে বিজেপি প্রার্থী রতন দত্ত সর্বাধিক ২৩০ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তাঁর পরেই নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য ২২৩ ভোট পান। সিপিএম প্রার্থী অমর দেববর্মা পান ১৭৯ ভোট এবং কংগ্রেস প্রার্থী প্রশান্ত সেন চৌধুরী পান ১২৪ ভোট। এছাড়াও দিলীপ দেবনাথ (১১৩), সুদর্শণ শর্মা (১০১), পুলক সাহা (৯১), শিশির চক্রবর্তী (৯১), দেবালয় ভট্টাচার্য (৮১), পূজন বিশ্বাস (৭৭), সুনির্মল দেব (৬৭), দীপঙ্কর শর্মা (৬৫), নেপাল মজুমদার (২১) এবং কৌশিক রায় (২০) ভোট পেয়েছেন।
উল্লেখ্য, বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা ১৫ জন হলেও এবার মূলত ১১টি সাধারণ আসনে ভোটগ্রহণ হয়। তিনজন মহিলা আইনজীবী সংরক্ষণের ভিত্তিতে নির্বাচিত হবেন। নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে কোনও একক দল সবকটি আসনে প্রার্থী দেয়নি। বিজেপি লিগ্যাল সেল সর্বাধিক ৯টি আসনে প্রার্থী দেয়, বামপন্থী আইনজীবীদের সংগঠন এআইএলইউ ৪টি এবং কংগ্রেস লিগ্যাল সেল ২টি আসনে প্রার্থী দেয়। পাশাপাশি দুই নির্দল প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…