আগরতলা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
দীর্ঘ বিরতির পর অবশেষে পুনরায় চালু হচ্ছে আগরতলা-ঢাকা-কলকাতা মৈত্রী বাস পরিষেবা। শনিবার ত্রিপুরা সড়ক পরিবহন নিগম, টিআরটিসি চত্বর থেকে প্রথম গাড়ি যাত্রা করে। ২০২৫ সালের ২৩ ডিসেম্বর থেকে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বাস চলাচল স্থগিত ছিল।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আগরতলা-কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পরিবহন দপ্তরের এক কর্মকর্তা শিপন সরকার। ইতিমধ্যেই ট্রায়াল রান সম্পন্ন হয়েছে।
২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভিসা দেওয়া।
বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে এই আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সরলীকরণ করা হয়েছে। ফলে পরিষেবা পুনরায় চালু করার পরিস্থিতি দে।
শনিবার আগরতলা থেকে ঢাকা পর্যন্ত ট্রায়াল রান হয়েছে। ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায় জানান, ২৪ ফেব্রুয়ারি থেকে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে।
আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ব্যবসা, চিকিৎসা ও পারিবারিক যাতায়াতের সুবিধার্থে আগরতলা-ঢাকা-কলকাতা রুটের বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।