মুখ্যমন্ত্রী মানিক সাহা
আগরতলা, ২১ ফেব্রুয়ারি ২০২৬ঃ
দীর্ঘদিন বন্ধ থাকা কৈলাসহর বিমানবন্দর থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করার লক্ষ্যে রাজ্য সরকার তৎপর হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবনে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিমানবন্দরটির চালু করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া’র উত্তর-পূর্বাঞ্চলের কার্যনির্বাহী পরিচালক জ্ঞান বাত্রা এবং মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের পরিচালক কৃষ্ণমোহন নেহরা। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে রানওয়ের সম্প্রসারণ, আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং বড় আকারের বিমান, বিশেষত এয়ারবাস চলাচলের সক্ষমতা তৈরির বিষয় নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়াকে একটি কারিগরি ও পরিচালন দল দ্রুত কৈলাসহরে পাঠানোর অনুরোধ জানান, যাতে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে জমি সংক্রান্ত ও অন্যান্য সমস্যার সমাধান করা যায়।
এছাড়াও আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের সঙ্গে কৈলাসহর, কমলপুর ও খোয়াই বিমানবন্দরের তুলনামূলক বিশ্লেষণ করে একটি সমীক্ষা প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। ওই প্রতিবেদনে বাণিজ্যিক, কারিগরি ও আর্থিক সুবিধা অসুবিধার দিকগুলি স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর রাজ্য সরকার বিষয়টি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করবে।
বৈঠকে জানানো হয়, বিস্তারিত কারিগরি পর্যালোচনার জন্য শীঘ্রই একটি বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যাবে। কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর ক্ষেত্রে রাজ্য সরকার ও এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…