আগরতলা, ২৭ জুন, ২০২৬ঃ
আর্থিক ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্ক। ২০২৫-২৬ অর্থবর্ষে ব্যাঙ্কের নীট মুনাফা বেড়েছে ১০৩ শতাংশ। পাশাপাশি ব্যাংকের সিটি রেসিও বেড়ে দাঁড়িয়েছে ৬৬ শতাংশ। একই সঙ্গে ব্যাঙ্কের ইতিহাসে প্রথমবার রাজ্য সরকারকে ১৬ লক্ষ ৮৩ হাজার ৬০ টাকা ডিভিডেন্ড প্রদান করা হয়েছে।
ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের ৪৩তম বার্ষিক সাধারণ সভার পর ব্যাঙ্কের চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত এবং ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায় এক সাংবাদিক সম্মেলনে ২০২৫-২৬ অর্থবর্ষের ব্যাংকের ব্যবসার খতিয়ান তুলে ধরে এই তথ্য জানান শনিবার।
এদিন ব্যাংকের তরফে জানানো হয়, চলতি অর্থবর্ষে ব্যাঙ্কের মোট মুনাফা হয়েছে ১৬৬.০৮ কোটি টাকা, যা আগের অর্থবর্ষের তুলনায় ৪০ শতাংশ বেশি। নীট মুনাফা দাঁড়িয়েছে ৭৮.০৮ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১০৩ শতাংশ বৃদ্ধি। ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ হয়েছে ৬৯৫০.৯২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৮৯.১১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে রাজ্য সমবায় ব্যাঙ্কের ৬৭টি শাখা রয়েছে। বর্তমানে ব্যাংকের অধীনে এটিএম রয়েছে ১২টি। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সারা রাজ্যে আরও ৬ টি এটিএম চালুর পরিকল্পনা রয়েছে। ব্যাঙ্কের মোট আমানত ৪১৮৭.৫১ কোটি টাকা এবং ঋণ বিতরণের পরিমাণ ২৭৬৩.৪১ কোটি টাকা। ব্যাঙ্কের সিডি রেসিও, রাজ্যের বর্তমান গড় সিডি রেসিও ৫০ শতাংশের তুলনায় ১৬ শতাংশ বেশি।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…