আগরতলা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ, এডিসি এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে প্রশাসনিক প্রস্তুতি। রাজ্য নির্বাচন কমিশন ২৮টি নির্বাচনী ক্ষেত্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ২৭ ফেব্রুয়ারি। খসড়া তালিকা প্রকাশের মধ্য দিয়েই শুরু হয়েছে দাবি ও আপত্তি গ্রহণের প্রক্রিয়া।
প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, এডিসি’র ২৮টি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৬৬ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৪ লক্ষ ৮৩ হাজার ৯৯৮ জন এবং মহিলা ভোটার ৪ লক্ষ ৮২ হাজার ৫৯ জন। ভোটার তালিকায় নারী-পুরুষের সংখ্যাগত ব্যবধান খুবই সামান্য, যা নির্বাচনে প্রায় সমান অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে।
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট দপ্তরে দাবি ও আপত্তি জমা নেওয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে ৬ মার্চ পর্যন্ত। প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তি করা হবে আগামী ১০ মার্চের মধ্যে। এরপর ১৩ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
বর্তমান এডিসি পরিষদের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ১৮ এপ্রিল। পাশাপাশি, উপজাতি জেলা পরিষদের অধীনস্থ ভিলেজ কমিটিগুলির মেয়াদ ২০২১ সালেই শেষ হয়ে গেছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে এডিসি নির্বাচনের দিনক্ষণ ও পূর্ণাঙ্গ নির্বাচনী সূচি সম্পর্কে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই নির্বাচনের পরবর্তী ধাপগুলি নিয়ে কমিশন ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…