আগরতলা, ১০ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরার কুইন আনারস চাষিদের স্বার্থরক্ষায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার সংসদের উচ্চকক্ষে তিনি ত্রিপুরায় একটি বিশেষ পাইনঅ্যাপল পার্ক, আধুনিক কোল্ড স্টোরেজ এবং রপ্তানির জন্য বিশেষ ব্যবস্থা চালুর দাবি জানান, যাতে রাজ্যের কৃষকেরা আন্তর্জাতিক বাজারে আরও সহজে পৌঁছাতে পারেন।
তিনি জানান, ত্রিপুরার প্রায় ৩৩ শতাংশ জনজাতি জনগোষ্ঠী কুইন আনারস চাষের সঙ্গে যুক্ত এবং এটি তাদের জীবিকার অন্যতম প্রধান উৎস। এই ফল রাজ্যের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি বলেও তিনি উল্লেখ করেন।
সাংসদ আরও বলেন, ২০১৮ সালের ৭ জুন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ত্রিপুরার কুইন আনারসকে রাজ্যের ‘স্টেট ফ্রুট’ হিসেবে ঘোষণা করেছিলেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এই আনারস ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতিও পায়, যার ফলে দেশ-বিদেশে এর পরিচিতি ও চাহিদা বৃদ্ধি পেয়েছে।
রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরায় একটি পাইনঅ্যাপল পার্ক গড়ে তোলা হলে সেখানে ক্যানিং ও বিভিন্ন ভ্যালু-অ্যাডেড পণ্য তৈরি করা সম্ভব হবে, যার ফলে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি আধুনিক কোল্ড স্টোরেজ ব্যবস্থা গড়ে তুললে রপ্তানির সময় ফলের গুণগত মান বজায় রাখা সহজ হবে এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছানোও আরও সহজ হবে।
তিনি বলেন, “কুইন আনারস শুধু একটি ফল নয়, এটি ত্রিপুরার পরিচয়।” আধুনিক অবকাঠামো গড়ে তোলা হলে কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং রাজ্যের কৃষিভিত্তিক অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…