আগরতলা, ২১ মার্চ, ২০২৬ঃ
দীর্ঘদিনের বঞ্চনা ও একাধিক দাবি পূরণের দাবিতে শনিবার অল ত্রিপুরা হেল্পার ওয়ার্কার অঙ্গনওয়াড়ী সংগঠনের উদ্যোগে আগরতলার উত্তর গেট সংলগ্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিন অঙ্গনারী কর্মীরা রাস্তার পাশে সারিবদ্ধভাবে জড়ো হয়ে নিজেদের দাবির সমর্থনে সোচ্চার হন। অঙ্গনওয়াড়ী কেন্দ্র
কর্মসূচিতে উপস্থিত অঙ্গনওয়াড়ী কর্মী কল্পনা কলই জানান, রাজ্যের অঙ্গনওয়াড়ী ওয়ার্কার ও হেল্পার কর্মীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, অঙ্গনওয়াড়ী কর্মীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, মাসিক সম্মানী নির্দিষ্ট হারে বৃদ্ধি, সামাজিক সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা, অবসর পরবর্তী এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং বকেয়া সহ অন্যান্য ন্যায্য সুবিধা দ্রুত কার্যকর করা।
কল্পনা কলোই হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। একইসঙ্গে সরকারের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে অঙ্গনওয়াড়ী কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…