আগরতলা, ৪ এপ্রিল, ২০২৬ঃ
আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। শনিবার রাজ্যের একাধিক এডিসি কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন—এই নির্বাচন কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং রাজ্যের আদিবাসী তিপ্রাসা জনগোষ্ঠীর ভবিষ্যৎ ও সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই।
তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ এবং নিজেদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা।” এই বার্তাকেই সামনে রেখে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করে তিপ্রাসাদের ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন।
শনিবার দশদা-কাঞ্চনপুর কেন্দ্রে এক জনসভা থেকে প্রদ্যোত কিশোর দেববর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার তিপ্রাসাদের অধিকার ও দাবি নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না এবং তাদের সমস্যাগুলি উপেক্ষা করা হচ্ছে।
অন্যদিকে, দামছড়া-জম্পুই কেন্দ্রের জনসভায় তিনি অতীতের রাজনৈতিক চর্চার সমালোচনা করে বলেন, গত ৭৫ বছর ধরে তিপ্রাসারা শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করেছে, কিন্তু নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যথাযথভাবে ভাবেনি। তারই ফলস্বরূপ আজও এই জনগোষ্ঠীর একটি বড় অংশ আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এদিনের জনসভা থেকে তিনি আরও সতর্কবার্তা দিয়ে বলেন, শাসক গোষ্ঠী তিপ্রাসাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যা তাদের সামগ্রিক অগ্রগতির পথে বড় বাধা হতে পারে। এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিয়ে তিনি আবারও “থানসার ডাক” দেন এবং সকলকে একত্রিত হয়ে আসন্ন এডিসি নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
সবমিলিয়ে, আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে তিপ্রামথা প্রধানের এই প্রচার স্পষ্টতই আদিবাসী সমাজের অধিকার, ঐক্য এবং ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্নকে সামনে এনে রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…