আগরতলা, ১১ এপ্রিল, ২০২৬ঃ
প্রকাশ্যে রাস্তার পাশে মাংস কাটা ও বিক্রি নিয়ে আবারও কড়া অবস্থান নিল উচ্চ আদালত। আগরতলা সহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাংস ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আগরতলা পুর নিগম প্রতি মাসে এই সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আইনজীবী অলক তিলক পাল ২০১৯ সালে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ ছিল, শহরের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে রাস্তার পাশে মাংস কাটা ও বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালে উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দেয়, এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে পুর নিগমকে।
তবে বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই বিষয়টি ফের ৯ এপ্রিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে ওঠে। বিচারপতি এম এস রামাচন্দন রাও ও বিচারপতি বিশ্বজিৎ পালের বেঞ্চ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেয়, আগরতলা পৌর নিগমের সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদারকি করতে এবং প্রতি মাসে আদালতে রিপোর্ট পেশ করতে।
আদালতের এই নির্দেশে প্রশাসনিক নজরদারি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে, শহরে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।
আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে। মামলার সার্বিক বিষয়টি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন আইনজীবী অংকন তিলক পাল।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…