আগরতলা, ২১ মে, ২০২৬ঃ
রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার প্রশ্নে সরকার কোনও ধরনের আপোষ করবে না বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ৯১তম ও ৯২তম ব্যাচের ৪৭৬ জন নবনিযুক্ত পুলিশ কনস্টেবলের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের আরক্ষা বাহিনীকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার দেওয়া হয়েছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও দক্ষ করে তোলা হচ্ছে। তিনি নবনিযুক্ত কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন, পুলিশের পোশাক শুধু কর্মক্ষেত্রের পরিচয় নয়, এটি দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও সাহসিকতার প্রতীক। সমাজের আস্থা অর্জনের জন্য নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষার সূচকে ত্রিপুরা বর্তমানে নীচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। আরও তৎপরতার সঙ্গে কাজ করে রাজ্যকে এই সূচকে শীর্ষস্থানে নিয়ে যেতে হবে। নতুন ফৌজদারি আইন সম্পর্কে পুলিশকর্মীদের ধারণা বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
এদিন পাসিং আউট হওয়া ৪৭৬ জন কনস্টেবলের মধ্যে ৩১৮ জনই মহিলা, যা রাজ্যের নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এর আগেও সরকার ৯৭৫ জন কনস্টেবল নিয়োগ করেছে এবং আগামী দিনে আরও ১,১৩৪ জনকে আরক্ষা বাহিনীতে নিয়োগ করা হবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…