আগরতলা, ৪ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় দুদিনের রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই দিনের সফরে বুধবার ত্রিপুরায় পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগরতলা বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়।
সফরকালে একাধিক প্রশাসনিক, সাংগঠনিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ৫ জুন, বৃহস্পতিবার আগরতলার ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদে তাজ হোটেল প্রকল্পের আনুষ্ঠানিক ভূমিপুজো অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তার সফল সূচিতে বিশেষ ভাবে রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার লংকামুড়া সীমান্ত এলাকায় বিএসএফের সীমান্ত চৌকি পরিদর্শন। দুপুর ১২টা ১৫ মিনিটে লংকামুড়া বিএসএফের চৌকি পরিদর্শন করবেন তিনি। সীমান্ত নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন।
এরপর দুপুর ১টা ৩০ মিনিটে শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরে এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…