আগরতলা, ১৬ জুন, ২০২৬ঃ
রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার কমলপুরের হালাহালি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন সহ ধলাই জেলার মোট ১৫টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে রাজ্যের অ্যাসপিরেশনাল ব্লকগুলির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি বলেন, ত্রিপুরায় শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট ক্লাস, নিপুণ ত্রিপুরা এবং ছাত্রীদের সাইকেল বিতরণ প্রকল্পের মতো একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারে বর্তমানে ২১টি একলব্য মডেল স্কুল নির্মাণের কাজ চলছে।
স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগের তুলনায় রাজ্যে এখন স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে ৫৫ হাজার স্বসহায়ক দল গঠন করা হয়েছে এবং ৫ লক্ষেরও বেশি মহিলা এই দলগুলির সঙ্গে যুক্ত রয়েছেন।
তিনি মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার কথাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নিরিখে রাজ্য সরকার ইতিমধ্যেই ৩৫০টি জাতীয় পুরস্কার অর্জন করেছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…