আগরতলা, ২৪ জুন, ২০২৬ঃ
আগামী দিনের জল চাহিদার কথা মাথায় রেখে রাজ্যে গড়ে তোলা হবে ত্রিপুরা ওয়াটার গ্রিড। দীর্ঘমেয়াদি জলসম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে বুধবার মুখ্যমন্ত্রী মানিকসহ সভাপতিত্বে ত্রিপুরা ওয়াটার গ্রেড প্রকল্প নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ওয়াটার গ্রিড প্রকল্পের আওতায় রাজ্যের ১২টি নদীর উদ্বৃত্ত পৃষ্ঠজলকে কাজে লাগিয়ে পানীয় জল সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে গোমতী নদীর জল ব্যবহার করে উদয়পুর, বিশ্রামগঞ্জ, বিশালগড় এবং আগরতলা শহরে পানীয় জল সরবরাহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৈঠকে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে স্বচিত্র উপস্থাপনার মাধ্যমে আগরতলা শহরের বর্তমান ও ভবিষ্যৎ পানীয় জলের চাহিদা, বিদ্যমান জল সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং গোমতী নদীভিত্তিক প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে আগরতলা শহরের পানীয় জল সরবরাহের একটি বড় অংশ ভূগর্ভস্থ জলের ওপর নির্ভরশীল।
বৈঠকে উদয়পুরের মহারাণী ব্যারেজ এলাকা থেকে জল আহরণ, পাইপলাইন নেটওয়ার্ক তৈরি, জলাধার নির্মাণ এবং আধুনিক জল পরিশোধন পরিকাঠামো গড়ে তোলার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, শুধু আগরতলা শহরের বর্তমান চাহিদা নয়, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সমগ্র রাজ্যের জন্য একটি সুদূরপ্রসারী জল ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি জল অপচয় রোধ, বৃষ্টির জল সংরক্ষণ এবং বর্তমানে ব্যবহার না হওয়া জলকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…