আগরতলা, ২৫ জুন, ২০২৬ঃ
আগরতলা আমতলী থানার কাঠালতলী এলাকায় সমীর দাস হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ এলাকাবাসীর বিরুদ্ধে ব্যাপক বল প্রয়োগ শুরু করেছিল। বৃহস্পতিবার ঘটনা অভিযুক্তদের বাড়িতে হামলার অভিযোগে চার এলাকাবাসীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবারই আদালতে হাজির করা হয়। সোমবার রাতে এই খুনের ঘটনার পর মঙ্গলবার এলাকাবাসীরা অভিযুক্তদের বিরুদ্ধে তাদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ প্রতিরোধ করতে গোটা এলাকায় টিএসআর জওয়ান মোতায়েন করে ব্যাপক বল প্রয়োগ করে পুলিশ। বুধবার আগরতলা আদালত চত্বরে গিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখালে, পুলিশ এলাকার বেশ কয়েকজন মহিলাকে তাদের শিশুদের সহ গ্রেফতার করে। এরপর খুনের দায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের অভিযোগে এবার ৪ এলাকাবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন রাজু লস্কর, প্রবন দাস, সজল দাস ও লক্ষণ মালাকার। ঘটনার পর থেকেই আমতলী থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করে তাদের পালিয়ে যেতে সাহায্য করছিল বলে অভিযোগ তুলছিলেন এলাকাবাসীরা। পরে স্থানীয়দের বিক্ষোভের মুখে আগরতলা ইন্দ্রনগর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা শাসক দল বিজেপির সক্রিয় কর্মী। তাই তাদের পালিয়ে যেতে সাহায্য করছিল বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেন এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের কোন উদ্যোগ না নিয়ে উল্টো তাদের বাড়িঘর রক্ষা সহ পরিবারের সদস্যদের নিরাপত্তায় ব্যস্ত হয়ে ওঠে। এমনকি গ্রেফতারের পর থেকেই অভিযুক্ত মিঠুন ও স্বপন সূত্রধরকে ব্যাপক নিরাপত্তার মধ্যে রাখা হয়। যদিও মূল ঘটনা সমীর দাস হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের বিশেষ উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।