আগরতলা, ২৬ জুন, ২০২৬ঃ
দীর্ঘ ২২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর অবশেষে কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেওনদীর তলদেশ থেকে উদ্ধার হল নিখোঁজ অমরজিৎ পালের মৃতদেহ। শুক্রবার বিকেল সাড়ে ৩টা নাগাদ জাল কেটে তাঁর দেহ উদ্ধার করে এনডিআরএফ এর দল।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সখের বশে নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন অমরজিৎ পাল। মাছ ধরার পর নদী পার হওয়ার সময় দেওনদীর প্রবল জলস্রোতে তলিয়ে যান তিনি। নিখোঁজ অমরজিৎ পালের বাড়ি ধর্মনগর কদমতলায় হলেও দীর্ঘ কয়েক বছর ধরে তিনি দশদা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নামেন। পরে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা টিম, কাঞ্চনপুর অগ্নিনির্বাপক দপ্তর এবং টিএসআর ১৩ নম্বর ব্যাটেলিয়নের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পরবর্তীতে নিখোঁজ ব্যক্তির সন্ধানে এনডিআরএফ এর বিশেষ দল টানা তল্লাশি অভিযান চালায়। ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযানের অগ্রগতি পর্যবেক্ষণ করেন কাঞ্চনপুরের মহকুমা শাসক আশীষ বিশ্বাস।
সম্প্রতি রাজ্যে বেশ কয়েকটি জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…