আগরতলা, ৭ জুলাই, ২০২৬ঃ
নিয়োগের দাবিতে সোমবার আগরতলা শিক্ষা ভবনের সামনে আবার বিক্ষোভ দেখালেন ২০২৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ এবং একযোগে নিয়োগের দাবিতে এদিন চাকরিপ্রার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিকে টিআরবিটি’র চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব জানান, টেট পরীক্ষায় বঞ্চিত একাংশ প্রার্থীদের এক মামলার কারণে এতদিন যাবত আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে নিউ প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে বঞ্চিত প্রার্থীদের শংসাপত্র গুলির পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে।
আন্দোলনকারীদের অভিযোগ, টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। সরকারি বিদ্যালয়গুলিতে বিপুল সংখ্যক শিক্ষকের পদ শূন্য থাকা সত্ত্বেও নিয়োগে বিলম্বের কারণেও ক্ষোভ প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা।
বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল টিআরবিটির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে চার দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবি, অবিলম্বে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ, টেট-১ ও টেট-২ মিলিয়ে প্রায় ১,৮৫৬ জন উত্তীর্ণ প্রার্থীকে একযোগে ও বৈষম্যহীনভাবে নিয়োগ, শূন্যপদ পূরণের জন্য দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নিয়োগে বিলম্বের কারণে বয়সসীমা অতিক্রমের ঝুঁকিতে থাকা প্রার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…