আগরতলা, ৬ জুলাই, ২০২৬ঃ
ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার আগরতলার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউনহলে আয়োজিত অনুষ্ঠানে তাঁর জীবন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৩ ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন ও জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন একজন মহান দেশপ্রেমিক, প্রখ্যাত শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। শিক্ষা, সমাজ, সংস্কৃতি ও জাতীয় জীবনে তিনি অল্প বয়সেই অসামান্য অবদান রেখে গেছেন। দেশের ঐক্য, অখণ্ডতা এবং জাতীয় সংহতি রক্ষার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।
তিনি বলেন, ড. মুখার্জীর জীবনাদর্শের চর্চা ভবিষ্যৎ প্রজন্মকে সততা, কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ ও দেশপ্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ করবে এবং একটি শক্তিশালী জাতি গঠনে সহায়ক হবে। তাঁর মতো মনীষীদের জীবন ও কর্ম নিয়ে যত বেশি আলোচনা হবে, ততই সমাজ ও দেশ উপকৃত হবে।
অনুষ্ঠানের আগে টাউনহল প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১৩ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি স্থাপনের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই মূর্তি কেবল একটি নির্মাণ প্রকল্প নয়, বরং দেশের ইতিহাস ও জাতীয় মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। এটি আগামী প্রজন্মকে দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ করবে এবং দেশপ্রেম ও জাতীয় চেতনার এক অনুপ্রেরণার কেন্দ্র হয়ে উঠবে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…