আগরতলা, ৮ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, টিটিএএডিসি এলাকার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া, এসআইআর এ সংশোধনের দাবি জানিয়েছে রাজ্য সরকারের অন্যতম শরিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা, আইপিএফটি। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে এই স্মারকলিপি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছে দল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জমা দেওয়া এই স্মারকলিপিতে আইপিএফটি দাবি করেছে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন, সিএএ এর ধারা ২(৬বি)(৪) অনুযায়ী যে বিধান রয়েছে, তা যেন ত্রিপুরার ষষ্ঠ তফসিলভুক্ত টিটিএএডিসি এলাকায় প্রযোজ্য না হয়।
ফলে এসআইআর প্রক্রিয়ায় যেন
দলের বক্তব্য, ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে স্বীকৃত টিটিএএডিসি এলাকার বিশেষ সাংবিধানিক মর্যাদা ও সুরক্ষাকে বিবেচনায় রেখে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া পরিচালনা করা উচিত। তাই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সময় ভারতীয় নাগরিকত্ব এবং সাধারণ বাসিন্দা সংক্রান্ত যোগ্যতা নির্ধারণে ষষ্ঠ তফসিলভুক্ত এলাকার বিশেষ বিধানকে যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।