আগরতলা, ৪ ফেব্রুয়ারি ২০২৬ঃ
ডোনার মন্ত্রকের অধীনে ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ সাল পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে শিক্ষা খাতে ৪৯টি এবং স্বাস্থ্য খাতে ২৬টি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলোর মোট অনুমোদিত ব্যয় হলো ৩৬০১.০৬ কোটি টাকা, যার বিপরীতে ১৬৩৫.৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ৩১.১২.২০২৫ তারিখ পর্যন্ত ৯৯৫.৩৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
এই প্রকল্পগুলোর অধীনে ত্রিপুরার শিক্ষা খাতের জন্য ৩টি ও স্বাস্থ্য খাতের জন্য ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে৷ এই পাঁচটি প্রকল্পের জন্য মোট অনুমোদিত ব্যয় ধরা হয়েছে ৫০২ কোটি ৩০ লক্ষ টাকা৷ এখন পর্যন্ত মোট ১২৫ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং ৪৫ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে৷
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, শিলং কর্তৃক পরিচালিত প্রকল্পগুলোর স্বাধীন মূল্যায়নে স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের উন্নয়নে ডোনার মন্ত্রকের প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরা হয়েছে।
আজ লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার আজ এই তথ্য দিয়েছেন।