আগরতলা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
দীর্ঘ বিরতির পর আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন-এ পুনরায় শুরু হলো পর্যটক ভিসার জন্য আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।
হাইকমিশন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশনে ভিসা আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। তবে বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ২৩ ফেব্রুয়ারি থেকে আবারও ভিসা প্রক্রিয়া চালু করা হয়েছে।
হাইকমিশন সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে ২০২৫ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত জমা পড়া আবেদনগুলির ভিত্তিতে ভিসা জারি করা হবে। আর সোমবার থেকে যেসব নতুন আবেদনপত্র জমা পড়ছে, সেগুলির ভিসা আগামী এপ্রিল মাস থেকে প্রদান করা হবে।
সোমবার দুপুর পর্যন্ত প্রায় আড়াইশো সাধারণ মানুষ ভিসার জন্য আবেদনপত্র জমা করেছেন। বাংলাদেশ সম্মেলনকে সামনে রেখে এদিন আবেদনকারীদের ভিড় লক্ষ্য করা যায় হাইকমিশন কার্যালয়ে।
কূটনৈতিক মহলের মতে, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে উভয় দেশই ইতিবাচক উদ্যোগ নিচ্ছে। ভিসা পরিষেবা পুনরায় চালু হওয়াকে সেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…