আগরতলা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
টেট ১ ও টেট ২ উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা একত্রে নিয়োগের দাবিতে ফের আন্দোলনে সামিল হলেন। মঙ্গলবার তারা আগরতলার শিক্ষা ভবনে উপস্থিত হয়ে শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। তবে সাক্ষাৎ সম্ভব না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনকারীদের দাবি, কয়েকদিন আগে যে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পদের সংখ্যা বৃদ্ধি করে টেট ১ ও টেট ২ উত্তীর্ণ সকল প্রার্থীদের একসাথে নিয়োগ করতে হবে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে উত্তীর্ণ হয়েও তারা নিয়োগের অপেক্ষায় রয়েছেন, অথচ রাজ্যে শিক্ষক স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে।
শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মিছিল শুরু করেন। মিছিলটি অফিস লাইন এলাকায় পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে আন্দোলনকারীদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্দোলনকারীদের এডি নগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে আন্দোলনকারীদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে এসেছিলেন। তাদের একমাত্র দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক সংকট দূর করা এবং টেট উত্তীর্ণ সকল প্রার্থীদের একত্রে নিয়োগ নিশ্চিত করা।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…