আগরতলা, ৫ মার্চ, ২০২৬ঃ
রাজ্যের সাধারণ মানুষের কাছে সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্পন্ন আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল ও জিবিপি হাসপাতালে কলেজ তিনটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন।
মুখ্যমন্ত্রী জানান, নতুন পরিষেবাগুলির মধ্যে রয়েছে ১৬ শয্যা বিশিষ্ট রেসপিরেটরি ও জেরিয়াট্রিক আইসিইউ, ট্রমা সেন্টারের অপারেশন থিয়েটার এবং নবনির্মিত লেবার রুম কাম ওবিএস অ্যান্ড গাইনো ওটি কমপ্লেক্স। এসব পরিষেবা চালু হওয়ায় রোগীরা আরও দ্রুত ও উন্নত চিকিৎসা পাবেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম সম্বলিত আইসিইউ চালুর ফলে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সম্ভব হবে। পাশাপাশি ট্রমা সেন্টারের অপারেশন থিয়েটার চালু হওয়ায় ২৪ ঘণ্টা জরুরি অস্ত্রোপচার করা যাবে এবং সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
মা ও নবজাতকের সুরক্ষার জন্য নবনির্মিত লেবার রুম ও গাইনো ওটি কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত কয়েক বছরে জি.বি.পি. হাসপাতালে শয্যা সংখ্যা ৭২৭ থেকে বাড়িয়ে বর্তমানে ১,৪১৩ করা হয়েছে এবং ভবিষ্যতে আইসিইউ শয্যা সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এছাড়া রাজ্যে উন্নত চিকিৎসা পরিষেবা সম্প্রসারণে টেলি-মেডিসিনের মাধ্যমে এইমসের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নেওয়ার সুযোগ চালু করা হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে কিডনি প্রতিস্থাপনের পাশাপাশি লিভার ও হার্ট ট্রান্সপ্ল্যান্টের পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ‘ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি’ স্থাপনের প্রক্রিয়াও চলছে বলে মুখ্যমন্ত্রী জানান।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…