আগরতলা, ৮ মার্চ, ২০২৬ঃ
বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের আট বছরের কাজের খতিয়ান তুলে ধরে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে নবেন্দু ভট্টাচার্য বলেন, বিজেপি পরিচালিত প্রথম সরকার এখন অষ্টম বর্ষে পদার্পণ করেছে এবং এই সময়ে রাজ্যে উল্লেখযোগ্য গুণগত পরিবর্তন ঘটেছে। অন্ত্যোদয়ের লক্ষ্য নিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। বিগত বামফ্রন্ট সরকারের ঋণের বোঝা থাকা সত্ত্বেও বর্তমান সরকার অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গত আট বছরে পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, শিক্ষা ও রেশনিং ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ট্রমা সেন্টার স্থাপন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। সহায়কমূল্যে ধান কেনা, ই-গভর্নেন্স পঞ্চায়েত স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানোর মতো পদক্ষেপগুলিকেও সরকারের সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি।
নবেন্দু ভট্টাচার্য দাবি করেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির প্রায় সবটাই পূরণ করা হয়েছে। সপ্তম বেতন কমিশন কার্যকর করা, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ নির্ধারণ, ডিএ ও ডিআর-এর ব্যবধান কমানোর উদ্যোগ—এসবই ভিশন ডকুমেন্ট অনুযায়ী বাস্তবায়িত হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি আধুনিক চিন্তাভাবনার মাধ্যমে সামগ্রিক উন্নয়নের পথে রাজ্য এগিয়ে চলেছে বলেও দাবি করেন তিনি।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…