আগরতলাঃ, ৯ এপ্রিল, ২০২৬ঃ
আগরতলা শহরে নতুন করে জন্ডিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শহরের রামনগর ১ নম্বর রোড এলাকা থেকে শুরু করে ফায়ার ব্রিগেড চৌমুনী হয়ে বর্ডার গোল চক্কর পর্যন্ত একাধিক বাড়িতে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্ত এলাকা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের ১৬ নম্বর ওয়ার্ড এবং মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র বড়দোয়ালি এলাকার অন্তর্গত।
স্থানীয়দের অভিযোগ, পুর নিগমের সরবরাহ করা পানীয় জলের মাধ্যমেই এই সংক্রমণ ছড়িয়েছে। যদিও আক্রান্তের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়, এলাকাবাসীদের দাবি অন্তত ২০ থেকে ২৫ জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন। তাদের অভিযোগ, জল বাইরে থেকে পরিষ্কার দেখালেও তাতে জীবাণু থাকার আশঙ্কা রয়েছে।
এদিকে শহর জুড়ে চলা কভার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজের সময় যত্রতত্র পানীয় জলের পাইপ, পিএনজি গ্যাস লাইন ও ফাইবার অপটিক কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। অপরিকল্পিত কাজের ফলে জলের ও গ্যাসের সমস্যা এখন নিত্যদিনের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার আক্রান্ত এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। তিনি রোগীদের খোঁজখবর নেন এবং এলাকায় স্বাস্থ্য শিবির আয়োজনের আশ্বাস দেন। তবে পানীয় জল থেকেই সংক্রমণ ছড়ানোর অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের জানুয়ারি মাসে আগরতলার মাস্টারপাড়া এলাকায় একইভাবে জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, যার তদন্ত জেলাশাসক পর্যায়ে করা হয়।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…