আগরতলা, ২২ মে, ২০২৬ঃ
ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত ২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল শুক্রবার প্রকাশ করা হয়েছে। আগরতলার শিক্ষা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন ডঃ শুভদীপ পাল।
চেয়ারম্যান জানান, এবছর পিসিএম গ্রুপে মোট ১ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। এর মধ্যে সাধারণ শ্রেণির ১ হাজার ২৯৪ জন, এসটি শ্রেণির ২২০ জন এবং এসসি শ্রেণির ৩৫০ জন পরীক্ষার্থী ছিলেন। এই গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন অর্ঘ্যজ্যোতি সাহা। দ্বিতীয় হয়েছেন অনিমেষ সরকার এবং তৃতীয় স্থান অর্জন করেছেন আকাশ চৌধুরী।
অপরদিকে পিসিবি গ্রুপে মোট ৩ হাজার ৮৭৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে সাধারণ শ্রেণির ২ হাজার ১৮৬ জন, এসটি শ্রেণির ১ হাজার ২৪ জন এবং এসসি শ্রেণির ৬৬৩ জন পরীক্ষার্থী ছিলেন। এই গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বৈভব রায়। দ্বিতীয় হয়েছেন আকাশ চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করেছেন অর্ণব মিত্র।
চলতি শিক্ষাবর্ষ টিবিজেইই পরীক্ষায় মোট ৪ হাজার ৭৩১ জন আবেদন করেছিলেন। এর মধ্যে সাধারণ শ্রেণির ২ হাজার ৭৬৯ জন, তপশিলি উপজাতি শ্রেণির ১ হাজার ১৩৩ জন এবং তপশিলি জাতি শ্রেণির ৮২৯ জন পরীক্ষার্থী ছিলেন।
টিবিজেইই বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন।