আগরতলা, ২২ মে, ২০২৬ঃ
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে সেমিস্টার পরীক্ষার ফলাফলে ব্যাপক যোগের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশ কমিটি। গত এক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন সরকারি ডিগ্রি কলেজে বিক্ষোভ করছে সংগঠনটি।
বৃহস্পতিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সামনে বিক্ষোভ প্রদর্শনের পর শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এবিভিপির প্রদেশ সম্পাদক রবি শঙ্কর হালদার অভিযোগ তুলে জানান, রাজ্যের সরকারি ডিগ্রী কলেজ পুলিশ সেমিস্টার পরীক্ষা বহু ছাত্র-ছাত্রী ব্যাক পরীক্ষা দেওয়ার পরেও পুনরায় একই ব্যাক দেখানো হচ্ছে। এছাড়া পরীক্ষা দেওয়া সত্ত্বেও অনেক শিক্ষার্থীকে “অনুপস্থিত” দেখানো হয়েছে এবং বহু পড়ুয়ার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ ও ফর্ম পূরণের প্রক্রিয়াতেও ব্যাপক সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ।
সমস্যার সমাধানের জন্য কলেজ প্রশাসনের দ্বারস্থ হলে বিশ্ববিদ্যালয়ের উপর দোষ চাপানো হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে কলেজ প্রশাসনের দিকে দায় ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ পড়ুয়ারা চরম হয়রানির শিকার হচ্ছেন।
এবিভিপি ত্রিপুরা প্রদেশ, বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্যকে অপসারণ করে পূর্ণকালীন স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মার্ক ও ব্যাক সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান এবং বিশেষ প্রশাসনিক কমিটি গঠনের দাবিও তুলেছে সংগঠনটি।
প্রদেশ সম্পাদক রবি শঙ্কর হালদার জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামবে এবিভিপি। পাশাপাশি ছাত্রস্বার্থ রক্ষায় বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা অধিকর্তার দপ্তর ঘেরাও কর্মসূচিও সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।