আগরতলা, ২৫ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় সরকারি দপ্তরগুলিতে পাঁচদিনের কর্মসপ্তাহ চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন থেকে প্রতি শনিবার ও রবিবার সরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে। নতুন কর্মসূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, এর আগে দ্বিতীয় ও চতুর্থ শনিবার সরকারি ছুটি থাকলেও এখন থেকে সপ্তাহে দু’দিনই ছুটি থাকবে। একই সঙ্গে সম্প্রতি রাজ্যে চালু হওয়া গ্রুপ সি ও গ্রুপ ডি ৫০ শতাংশ কর্মচারীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী জানান, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব বিবেচনা করে রাজ্য মন্ত্রিসভা ব্যয়সংকোচ নীতির ওপরও জোর দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, অন্তত ৭৫ শতাংশ সরকারি বৈঠক হাইব্রিড পদ্ধতিতে করতে হবে, যাতে জ্বালানি খরচ কমানো যায়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের শীর্ষ অধিকারীদের যথাসম্ভব গাড়ির ব্যবহার কমিয়ে জ্বালানি ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও সরকারী দপ্তরগুলিতে আরো বেশি করে ইলেকট্রনিক ভেহিকেল এবং সিএনজি চালিত গাড়ি ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…