আগরতলা, ৪ জুন, ২০২৬ঃ
ত্রিপুরায় ৫ জুন থেকে অনির্দিষ্টকালের রেলপথ ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। বৃহস্পতিবার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের নেতারা।
মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, আগামী ৯ জুন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তাদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং জানান, ১৯৯৮ সালে রাজ্যের বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা আত্মসমর্পণ করার পর সরকার তাদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে। ২০০৭ সালে রাজ্য সরকারের তরফে ৪৫ কোটি টাকার একটি পুনর্বাসন প্রকল্প চালু করা হয়। কিন্তু ২০২০ সালে করোনা অতিমারির সময় সেই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।
এরপর প্রকল্পটি পুনরায় চালুর দাবিতে আন্দোলন শুরু করে সংগঠন। গত ২০ ফেব্রুয়ারিও একই দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। সে সময় মন্ত্রী বিকাশ দেববর্মা দ্রুত প্রকল্প চালুর আশ্বাস দিলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
প্রশাসনের কাছে আবেদন করেও সাড়া না পেয়ে ৫ জুন থেকে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছিল সংগঠন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের ঠিক আগে এই সিদ্ধান্তকে ঘিরে স্বস্তি ফিরেছে প্রশাসনিক মহলে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…