আগরতলা, ২৫ জুন, ২০২৬ঃ
ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে জরুরি অবস্থার সময়কালকে ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করে আগরতলায় ‘সংবিধান হত্যা দিবস’ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। বুধবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ভারতীয় সংবিধান দেশের গণতন্ত্রের মূল ভিত্তি। তাঁর অভিযোগ, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার সংবিধানের চেতনার পরিপন্থী পদক্ষেপ গ্রহণ করেছিল। তিনি বলেন, ১৯৭১ সালের নির্বাচনে জয়লাভের পর ইন্দিরা গান্ধীর নির্বাচনের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের রায়ে ১২ জুন, ১৯৭৫ সালে তা বাতিল হয় এবং তাঁকে ছয় বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ওই রায়ের পর ২৫ জুন, ১৯৭৫ দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় ২১ মাস ধরে দেশে এক অন্ধকারময় পরিস্থিতি চলেছিল।
অনুষ্ঠানে বক্তারা জরুরি অবস্থার সময় দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর যে প্রভাব পড়েছিল তা তুলে ধরেন। বিজেপির পক্ষ থেকে বলা হয়, ইতিহাসের সেই অধ্যায়কে স্মরণ করে ভবিষ্যতে গণতন্ত্র ও সংবিধানের মর্যাদা রক্ষার বার্তা দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…