আগরতলা, ১৭ জুলাই ২০২৬ঃ
ত্রিপুরা প্রশাসনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। সাধারণ প্রশাসনের পার্সোনেল ও ট্রেনিং দপ্তর থেকে শুক্রবার জারি এক নির্দেশে একযোগে ৪৭ জন আইপিএস ও টিপিএস আধিকারিকদের বদলির নির্দেশ দিয়েছে।

শুক্রবার এই বদলি নির্দেশে উনাকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর’কে এসপি সাইবার ক্রাইম পদে নিয়োগ করা হয়েছে। গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঋষভকে উনাকোটির নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, এসপি সাইবার ক্রাইম নবদ্বীপ জমাতিয়াকে টিএসআরের ১৫তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।

৬ষ্ঠ ব্যাটালিয়ন টিএসআরের কমান্ড্যান্ট শঙ্কর দেবনাথকে এসপি ইকোনমিক অফেন্সেস, এসপি ইকোনমিক অফেন্সেস পিয়ামাধুরী মজুমদারকে এসপি ভিজিল্যান্স, জেরেমিয়া দারলংকে এসপি ভিজিল্যান্স পদ থেকে সিআইএটি স্কুলের কমান্ড্যান্ট এবং সিআইএটি স্কুলের কমান্ড্যান্ট কিষাণ কুমারকে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোরপুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে।

একইসঙ্গে এসপি বিকাশ দেবকে টিএসআরের ৩য় ব্যাটালিয়নের কমান্ড্যান্ট, এসপি সিকিউরিটি অমিতাভ পালকে এসপি সিরিয়াস ক্রাইম এবং অতিরিক্ত পুলিশ সুপার এইচ. ফ্রান্সিস দারলংকে গোমতী জেলার পুলিশ সুপার পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা পর্যায়েও একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি হয়েছে। গোমতী, উত্তর ত্রিপুরা, উনাকোটি, সিপাহীজলা, খোয়াই, সদর, কাঞ্চনপুর, কুমারঘাট, সোনামুড়া এবং কমলপুর মহকুমায় নতুন এসডিপিও ও অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে।

পাশাপাশি ট্রাফিক, সিকিউরিটি এবং বিভিন্ন টিএসআর ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদেও একাধিক কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি সূত্রের দাবি, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং পুলিশের বিভিন্ন বিশেষায়িত শাখার কার্যকারিতা বৃদ্ধি করাই এই ব্যাপক রদবদলের মূল উদ্দেশ্য।

পুলিশ প্রশাসনের এই ব্যাপক পুনর্বিন্যাসের ফলে জেলা পুলিশ, বিশেষ শাখা, সাইবার ক্রাইম, ভিজিল্যান্স, এসসিআরবি, অ্যান্টি-নারকোটিক্স এবং টিএসআরের বিভিন্ন ইউনিটে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…