আগরতলা, ২৭ জুলাই, ২০২৬ঃ
রাজ্যের রাজস্ব প্রশাসনকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে প্রস্তাবিত বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজস্ব দফতরের আধিকারিকদের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
বৈঠকে স্বয়ংক্রিয় জমির নামজারি, সহজ ভূমি রাজস্ব ও চা-বাগান ব্যবস্থাপনা, আগরতলায় নক্সা প্রকল্পের গ্রাউন্ড ট্রুথিং, বহুনক্সা প্রকল্পের অধীনে বকেয়া জমির আধুনিক ডিজিটাল জরিপ ও সীমানা নির্ধারণ, সার্কেল রেটের যৌক্তিকীকরণ এবং আধুনিক সার্ভে প্রযুক্তির মাধ্যমে বন পাট্টা জমির ডিমার্কেশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে পর্যালোচনা করা হয়।
বৈঠকে মুখ্যমন্ত্রী রাজস্ব দফতরকে নির্দেশ দেন, যাতে প্রস্তাবিত সমস্ত সংস্কার নির্ধারিত সময়সীমার মধ্যে মাঠ পর্যায়ে কার্যকর করা হয়। সাধারণ মানুষের জন্য দ্রুত ও সহজ ভূমি পরিষেবা নিশ্চিত করা, সরকারি পরিষেবায় বিলম্ব কমানো এবং রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ভূমি প্রশাসনকে আরও কার্যকর করতে হবে। এর ফলে নাগরিকদের জমি সংক্রান্ত পরিষেবা পাওয়ার ক্ষেত্রে জটিলতা কমবে এবং প্রশাসনিক ব্যবস্থায় গতি আসবে।
এছাড়াও, এই সংস্কারগুলির মাধ্যমে রাজ্যে ইজি অফ ডুইং বিজনেস বা ব্যবসা পরিচালনার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর ও জনমুখী রাজস্ব প্রশাসন গড়ে তুলতেই সরকারের এই উদ্যোগ বলে বৈঠকে জানানো হয়েছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…