আগরতলা, ৩০ এপ্রিল, ২০২৫ঃ
রাজ্য সরকার গুণগত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে নতুন নিয়োগের পাশাপাশি পুরনো শূন্যপদ পূরণে জোর দেওয়া হচ্ছে। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত ১৭ হাজার ৫৫৪ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। তিনি জানান, ডাই-ইন-হারনেস (সরকারি কর্মীর মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যকে চাকরি প্রদান) নিয়োগেও স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং কেউই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেননি। ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার টেট উত্তীর্ণ ২২৮ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছ নিয়োগনীতি অনুসরণ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি দিচ্ছে। অনুষ্ঠানে ৬৬ জন অস্নাতক ও ১৬২ জন স্নাতক পর্যায়ের প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতীকীভাবে ১৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ। একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ‘আমার বিদ্যালয় আমার গর্ব’ নামে একটি নতুন কর্মসূচিরও সূচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ সালে রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের চেয়ে বেশি ছিল, কিন্তু বর্তমান সরকারের নীতিগত পদক্ষেপে সেই হার কমেছে এবং রাজ্যে কর্মসংস্থানের পরিবেশ উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
এই উদ্যোগগুলোর মাধ্যমে রাজ্যের যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…