আগরতলা, ৭ আগস্ট ২০২৫ঃ
সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জে চলন্ত বাসে এক আদিবাসী যুবতীর শ্লীলতাহানির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত সুকুমার বণিককে গ্রেফতার করেছে বিশালগড় মহিলা থানার পুলিশ।
জানা গেছে, মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ওই আদিবাসী যুবতী একটি বেসরকারি বিমান সংস্থায় ইন্টার্নশিপ শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন। পথেই বাসে তাঁর সঙ্গে এক যুবক অশালীন আচরণ করে বলে অভিযোগ উঠে। খবর ছড়িয়ে পড়তেই বাসটি বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে পৌঁছানোর পর উত্তেজনা চরমে ওঠে।
একটি রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা বাসটি ঘেরাও করে যাত্রীদের ওপর চড়াও হয়। চলে মারধর, ভাঙচুর। বাসের পাশাপাশি আশপাশের দোকানেও হামলা চালানো হয়।
এই ঘটনার প্রতিবাদে এবং বাসচালক ও সহকারীর ওপর হামলার নিন্দায় সরব হয়েছে বাস-জীপ চালক সংঘ। তারা ঘটনার প্রতিবাদে বুধবার থেকে আগরতলা-সোনামুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ ঘোষণা করেছে। চালক সংগঠন পুলিশকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে, এর মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এলাকাজুড়ে আপাতত উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…

PM Modi, Xi Jinping Hold Talks in Tianjin After Ten-Month Hiatus at SCO Summit

Tianjin, Aug 31 — Prime Minister Narendra Modi met Chinese President Xi…