আগরতলা, সেপ্টেম্বর ২০২৫ঃ
ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের অনুমোদনে এবার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি কেন্দ্রীয় ট্রাইবাল বিশ্ববিদ্যালয়। গত ৯ সেপ্টেম্বর রাজ্যের জনজাতি উন্নয়ন মন্ত্রী বিকাশ দেববর্মা এক চিঠিতে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরামকে রাত্রে একটু উপজাতি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ জানিয়েছিলেন। তারই চিঠি পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্র মন্ত্রকের তরফে রাজ্যভক্তি কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞ মহলের মতে, এই বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবেই নয়, বরং আঞ্চলিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উপজাতি ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক শিক্ষার প্রসারের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী পরিচয় রক্ষায়ও বিশ্ববিদ্যালয়টি কার্যকর হবে।
ত্রিপুরার আগামী প্রজন্মকে আরও শিক্ষিত, দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তুলতে এই বিশ্ববিদ্যালয়ের অবদান অপরিসীম হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে জাতীয় উন্নয়নে ত্রিপুরার ভূমিকা আরও সুদৃঢ় হবে।
কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরামকে এই ঐতিহাসিক ও দূরদর্শী সিদ্ধান্তের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

MHA cancels FCRA license of Sonam Wangchuk’s SECMOL

Leh, Sept 25: The Ministry of Home Affairs (MHA) on Thursday cancelled…

CM discusses Vande Bharat, electric rail, and Cyber Security Hub for Tripura

Agartala: In a move to strengthen the communication system of Tripura, Chief…