কংগ্রেস সভাপতির মন্তব্যের প্রতিবাদে বিজেপির ধিক্কার র্যালি আগরতলায়
আগরতলা, ২৬ অক্টোবর, ২০২৬ঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত বাবাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের মন্তব্যের প্রতিবাদে আগরতলায় ধিক্কার র্যালি করল বিজেপি। সোমবার বিজেপির সদর শহর জেলা কমিটির উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিধায়ক মিনারানী সরকার ও ভগবান চন্দ্র দাস সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। খাড়্গের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্রেও শিষ্টাচার ও মর্যাদা বজায় রাখা প্রয়োজন।
গত ২৫ অক্টোবর বিহারের পাটনায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় খাড়্গে বলেন, “মোদি কা বাপ ভি যায়েগা”। বক্তব্যটি ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিজেপি এই মন্তব্যকে প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত বাবার প্রতি অসম্মানজনক বলে অভিহিত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও খাড়্গের বক্তব্যের সমালোচনা করেছেন।
ঘটনার সময় দর্শকাসন থেকে এক ব্যক্তির মন্তব্যের জবাবে খাড়্গে ওই কথা বলেছিলেন বলে জানা গেছে। পরে ওই ব্যক্তি দাবি করেন, তাঁর বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট শোনা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দেশজুড়েও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










