জামাতিয়া প্রথাগত আইন নিয়ে জবাব চাইল সুপ্রিম কোর্ট
আগরতলা, ২৬ অক্টোবর, ২০২৬ঃ
ত্রিপুরায় জামাতিয়া উপজাতি সম্প্রদায়ের প্রথাগত আইন নিয়ে ত্রিপুরা সরকার ও ত্রিপুরা উপজাতি জেলা পরিষদ, টিটিএএডিসি এর জবাব তলব করল সুপ্রিম কোর্ট। জামাতিয়াদের প্রথাগত আইন অনুযায়ী, মহিলাদের প্রলুব্ধ করা ও ধর্ষণ সংক্রান্ত অভিযোগে শুধু আর্থিক জরিমানার বিধান রয়েছে। যা দেশের প্রচলিত ফৌজদারি আইনের পরিপন্থী।
প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভেঙ্কিতা সুব্রামণি মোহনার বেঞ্চ আইনজীবী মধুমিতা ভট্টাচার্যের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয়। আবেদনকারীর দাবি, ধর্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে আর্থিক জরিমানার বিধান দেশের প্রচলিত ফৌজদারি আইন ও সাংবিধানিক সুরক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তা বিচার করা প্রয়োজন। আবেদনে ১৪৩ নম্বর ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করার পাশাপাশি, মামলাটি আইনজীবী শৌমেন্দু মুখার্জি এই আইন প্রণয়ন সংক্রান্ত নথি আদালতে পেশ করার নির্দেশ চাওয়া হয়েছে।
জামাতিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রীতিনীতি ও বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা বিধিবদ্ধ করতে টিটিএএডিসি এর উদ্যোগে ২০১৭ সালে এই আইন প্রণীত হয়। সুপ্রিম কোর্ট এখনও ধারাটির সাংবিধানিক বৈধতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। পরবর্তী শুনানিতে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য ও আইনি যুক্তি বিবেচনা করা হবে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










