ত্রিপুরায় একদিনে ১,৫৩৬ জনের চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৪ অক্টোবর, ২০২৬ঃ
ত্রিপুরায় বুধবার একদিনে ১,৫৩৬ জন শিক্ষিত বেকার যুবক-যুবতীর হাতে চাকরির অফার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এর মধ্যে ১,৪৫২ জন স্নাতক শিক্ষক, ৭৪ জন সহকারী অধ্যাপক এবং ১০ জন যুব সংগঠক রয়েছেন।
হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্নাতক শিক্ষকদের অফার লেটার প্রদান করা হয়। তাঁদের মধ্যে এসটিজিটি এর মাধ্যমে ৬৮৬ জন এবং টেট ২ এর মাধ্যমে ৭৬৬ জন রয়েছেন। অন্যদিকে, আগরতলার মহিলা মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও যুব সংগঠকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক শিক্ষিকারাই নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়ার কারিগর। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় ১৫২ জন মেধাবী ছাত্রীকে স্কুটি ও হেলমেট প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ২৩,৯৮৬ জনকে চাকরি দেওয়া হয়েছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










