ত্রিপুরার যুবক হেনস্তার ঘটনায় আমির শোকিনের এক দিনের হাজত
আগরতলা, ২৩ অক্টোবর, ২০২৬ঃ
ত্রিপুরার এক যুবককে জাতিবিদ্বেষী মন্তব্য ও হেনস্তার অভিযোগে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিনকে এক দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির তিশ হাজারি আদালত। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে এই নির্দেশ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশ ছয় দিনের হেফাজত চেয়েছিল।
বৃহস্পতিবার দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। বর্তমানে পুলিশের আইএফএসও ইউনিট ঘটনার তদন্ত করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিতর্কিত ভিডিওটি প্রায় এক মাস আগে আমেদাবাদে রেকর্ড করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনায় সাত থেকে আটজনের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে, মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার আমির শোকিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্তকে ত্রিপুরায় ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য পুলিশের একটি দল দিল্লিতে পৌঁছেছে। ঘটনার খবর পাওয়ার পর তিনি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি এস রাওয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










