ত্রিপুরায় পুলিশ মহা নির্দেশকের কাছে কেন্দ্রীয় বাহিনীর দাবি বামফ্রন্টের
আগরতলা, ২৩ অক্টোবর, ২০২৬ঃ
ত্রিপুরায় আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার দাবিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনসহ ছয় দফা দাবি জানাল পাঁচ বাম দল। শুক্রবার ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি এস রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন বাম নেতারা। এর আগে বৃহস্পতিবার একই দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বামফ্রন্টের এক প্রতিনিধি দল।
স্মারকলিপিতে সব ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মনোনয়ন জমা দেওয়ার সময় বিরোধী প্রার্থীদের নিরাপত্তা, সংবেদনশীল বুথে বিশেষ সুরক্ষা এবং পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচনী প্রচারে সব দলের সমান সুযোগ এবং প্রচারের নিরব সময়কালে নজরদারি বাড়ানোর আবেদন জানানো হয়।
২০২১ সালের পুরসভা নির্বাচন ও সাম্প্রতিক ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের বাধা দেওয়া এবং রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানায় বাম দলগুলি।
ডেপুটেশন শেষে ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে জানান, পুর নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত ডিজিপি। কেন্দ্রীয় সরকার বাহিনী পাঠালে তা নির্বাচনের কাজে ব্যবহার করা হবে বলেও তিনি জানিয়েছেন।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










