দুর্গাপূজায় আগরতলা খোলা থাকবে একাধিক পেট্রোল পাম্প
আগরতলা, ১৪ অক্টোবর, ২০২৬ঃ
আসন্ন দুর্গাপূজার দিনগুলিতে পেট্রোল ও ডিজেলের সরবরাহ সচল রাখতে আগরতলা পুর এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে নির্দিষ্ট সূচি অনুযায়ী একাধিক পেট্রোল পাম্প খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারিত পাম্পগুলিতে জ্বালানি পাওয়া যাবে।
দপ্তরের সূচি অনুযায়ী, ১৭ অক্টোবর খোলা থাকবে বড়দোয়ালিস্থিত রাজধানী পেট্রোলিয়াম, রাধানগরস্থিত এস কে পেট্রোলিয়াম এবং পুরাতন মোটরস্ট্যান্ডস্থিত বিশ্বাস অ্যান্ড সনস। ১৮ অক্টোবর খোলা থাকবে ধলেশ্বরস্থিত ললিত পেট্রোলিয়াম এজেন্সি ও দুর্গাবাড়িস্থিত অশোক পেট্রোলিয়াম এজেন্সি।
১৯ অক্টোবর জ্বালানি পাওয়া যাবে রাধানগরস্থিত আশিস পেট্রোলিয়াম, বিদুরকর্তা চৌমুহনিস্থিত নবারুন পেট্রোলিয়াম এবং চন্দ্রপুরস্থিত সরলা স্টোর্সে। ২০ অক্টোবর খোলা থাকবে গণরাজ চৌমুহনিস্থিত জ্যোৎস্না ফিলিং স্টেশন ও টিআরটিসিস্থিত জনকল্যাণ পেট্রোলিয়াম।
এছাড়া ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে রাণীরবাজারস্থিত মহানাম অয়েল সিটি, মাধববাড়িস্থিত এস কে পেট্রোলিয়াম, খয়েরপুরস্থিত বি কে পেট্রোলিয়াম, বাধারঘাটস্থিত এন জি সাহা, জিরানীয়াস্থিত সুরিন্দর সিংহ, বড়জলাস্থিত ত্রিপুরেশ্বরী ফিলিং এইচপিসিএল এবং ঊষাবাজারস্থিত মণীন্দ্র চন্দ্র সাহা পেট্রোলিয়াম বিপিসিএল। পূজার দিনগুলিতে সাধারণ মানুষের জ্বালানি সংগ্রহের সুবিধার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










