নিরাপত্তা প্রত্যাহার করলেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা
আগরতলা, ২৩ অক্টোবর, ২০২৬ঃ
ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নিজের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করলেন তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। শুক্রবার বিধায়ক আবাসে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন তিনি। নিরাপত্তার অভাবের শুক্রবারই আগরতলা ছেড়ে নিজের গ্রামে ফিরে যান।
রঞ্জিত দেববর্মার অভিযোগ, তাঁর সঙ্গে আলোচনা না করেই সম্প্রতি নিরাপত্তারক্ষী সুকেশ দেববর্মাকে প্রত্যাহার করা হয়েছে। এর আগেও একই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। অথচ রাজ্যের কয়েকজন বিধায়ক ও মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা বছরের পর বছর একই একই জন প্রতিনিধিদের সঙ্গে থাকছেন। কিন্তু তার ক্ষেত্রে নিরাপত্তারক্ষী বদলির ক্ষেত্রে নির্দিষ্ট নীতি অনুসরণ করা হচ্ছে না বলেও অভিযোগ।
বিধায়ক রঞ্জিত দেববর্মা খোয়াই জেলার রামচন্দ্র ঘাট বিধানসভায় বিধায়ক। তার মূল বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর হেজামারা ব্লকের চন্দ্রপুর গ্রামে।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, তিনি বিধায়কের চিঠি পেয়েছেন এবং রাজ্য পুলিশের মহানির্দেশক জি এস রাওয়ের সঙ্গে কথা বলবেন।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










