চাকরির দাবিতে ফের আগরতলায় টেট ১ ও টেট ২ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৬ঃ
দ্রুত নিয়োগের দাবিতে ফের আন্দোলনে সরব হলেন টেট ১ ও টেট ২ উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। টেট ১ উত্তীর্ণদের মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, ২০২৪ সালের টেট ২ পরীক্ষায় উত্তীর্ণ অবশিষ্ট ৭৩৬ জনকে দেওয়ালির আগে নিয়োগের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন প্রার্থীরা।
টেট ১ উত্তীর্ণ আন্দোলনকারীদের অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এখনও মেরিট লিস্ট প্রকাশ না হওয়ায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্দোলনকারীদের প্রশ্ন, মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে নতুন করে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা প্রশ্ন তুলেছেন তারা। দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে প্রাথমিক শিক্ষা দপ্তর ও টিআরবিটির দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীরা।
অন্যদিকে, টেট ২ উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের একাংশ জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে উত্তীর্ণ প্রার্থীদের হাতে নিয়োগের অফার লেটার তুলে দেওয়া হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানান তাঁরা। পাশাপাশি, এখনও নিয়োগের অপেক্ষায় থাকা ৭৩৬ জনকে একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করার আবেদন জানান। তাঁদের দাবি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও অবশিষ্ট প্রার্থীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










