জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দিতে ত্রিপুরায় ‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’
আগরতলা, ১৪ অক্টোবর, ২০২৬ঃ
জাতীয় সংহতি, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে বুধবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আয়োজিত হল ‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ শীর্ষক বিশেষ কর্মসূচি। রঙ্গোলির রঙিন নকশার মাধ্যমে জনসেবা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার গৌরবময় অধ্যায়কে সামনে রেখে গত ১৭ সেপ্টেম্বর থেকে সেবা সংকল্প অভিযানের আওতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘জনসেবা হি রাষ্ট্র সেবা’—এই ভাবনাকে সামনে রেখে জনসেবা, জাতীয় চেতনা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রঙ্গোলির মাধ্যমে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরার পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।
রাজ্যস্তরের পাশাপাশি বিভিন্ন জেলাতেও এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে রাজ্যের ৫৮টি ব্লকে পর্যায়ক্রমে কর্মসূচিটি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










