ত্রিপুরায় ২৭ অক্টোবর আসছেন এআইসিসির তিন পর্যবেক্ষক
আগরতলা, ২৩ অক্টোবর, ২০২৬ঃ
আসন্ন পুরসভা নির্বাচন এবং দলীয় সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটি, এআইসিসি এর তিন পর্যবেক্ষক। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তাঁরা রাজ্যের নয়টি সাংগঠনিক জেলায় বৈঠক করে জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেসের পদাধিকারীদের সঙ্গে আলোচনা করবেন। পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন গজেন্দ্র প্রতাপ সিং, প্রদীপ জৈন ও দীপক শর্মা।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা শুক্রবার জানান, এই সফরের মূল লক্ষ্য সংগঠনকে শক্তিশালী করা এবং ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনকে আরও জোরদার করা। এআইসিসির পর্যবেক্ষকরা রাজ্যে এসে সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বুথ স্তর পর্যন্ত দলীয় কর্মীদের সক্রিয় করা এবং কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতিও পর্যালোচনা করা হবে।
পাশাপাশি জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রত্যাহারের দাবিতে আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার কর্মসূচিতে কর্মী সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজ্য নেতৃত্বকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্লকেও দলীয় কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে। আসন্ন পুরসভা ও অন্যান্য শহরাঞ্চলের স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি এবং জনসংযোগ বাড়ানোর বিষয়েও বৈঠকগুলিতে গুরুত্ব দেওয়া হবে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










